সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল

গোপালগঞ্জ জেলা শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার পর এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার পর গোপালগঞ্জ জেলা শহরের সরকারি জেলা স্কুলের প্রধান ফটকের সামনে, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর কলেজ গেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

অন্যদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলার ৪ নম্বর বান্ধাবাড়ী ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল

আপডেট টাইম : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬