সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার

খেলা নয় বরং চুলের রং নিয়ে সমালোচনা—মেনে নিতে পারেননি নেইমার। গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর সতীর্থদের চুলের রং বদলানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক সাংবাদিক। জবাবে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সান্তোসের এই ব্রাজিলিয়ান তারকা।

সোমবার (২৩ নভেম্বর) ব্রাজিলিয়ান সিরি আতে নিজেদের মাঠ মোরুমবিআইসে গ্রেমিওর মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচটি ছিল মৌসুমের শেষ তিন রাউন্ডের একটি। এই হারে কনমেবল লিবার্তাদোরেসে খেলার যোগ্যতা অর্জন নিয়েও শঙ্কায় পড়েছে নেইমারের দল।

ম্যাচে নেইমারসহ সান্তোসের কয়েকজন খেলোয়াড়কে নতুন চুলের রঙে দেখা যায়। নেইমারের পাশাপাশি গাবিগোল, কুতিনিয়ো, রদনেই ও আর্থারও চুলে রং করেছিলেন।

ম্যাচের আগে বিষয়টি নিয়ে সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়েন তারা। এক সাংবাদিকের প্রশ্ন ছিল, চুলের রং বদলানোর বিষয়টি খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি কিংবা ঔদ্ধত্যের প্রকাশ কি না? এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেইমার।

তিনি বলেন, কে বলেছে এমনটা? তারা পুরোপুরি ভুল। চুলের রং বদলালে কিছুই পরিবর্তন হয় না। আমি চুলে রং করেছি, কিন্তু এতে কোনো কিছুর ওপর প্রভাব পড়ে না। সবাই চুলে রং করেছে। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই! আপনারা দেখেছেন, আমরা ভালো খেলেছি। এটা একটা ছোট বিষয়, যেটাকে অযথা বড় করে দেখা হচ্ছে। এর সঙ্গে ভুলভাবে দেওয়া একটি পেনাল্টির বিষয়ও জুড়ে দেওয়া হয়েছে।

এরপর সমালোচকদের ফুটবল সম্পর্কে ধারণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নেইমার বলেন, যারা এমন কথা বলে, তারা ফুটবল বোঝে না। আমাদের প্রতিদিনের জীবন সম্পর্কে তাদের ধারণা নেই। আমরা কী ভাবছি, নিজেদের প্রতি কতটা কঠোর, সেসবও তারা জানে না।

নিজের অবস্থান আরও স্পষ্ট করে নেইমার বলেন, আমার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ হতে পারে। তাতে কিছু যায় আসে না। আমি প্রতিটি ম্যাচেই ভালো খেলতে পারি। আজ শুধু গোল করার ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি ছিল।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানান সান্তোস অধিনায়ক। তার মতে, প্রায় পুরো ম্যাচেই গ্রেমিওর চেয়ে ভালো খেলেছে তার দল। নেইমার বলেন, আমরা দারুণ খেলেছি। কিন্তু কিছু কিছু দিন বল জালে জড়াতে চায় না। আমরা গ্রেমিওকে একটি সুযোগ দিয়েছিলাম। জানতাম, রক্ষণভাগের ভুল, প্রতি-আক্রমণ কিংবা আমুজুর মাধ্যমে তারা বিপদ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত আমাদের নিজেদের অসতর্কতার কারণেই এমনটা হয়েছে।

গ্রেমিওর রক্ষণাত্মক কৌশলকেও হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন নেইমার। তিনি বলেন, তারা নিজেদের গোলের সামনে দুই সারি রক্ষণ তৈরি করেছিল। ফলে আক্রমণ করা কঠিন হয়ে পড়েছিল। তারা অবনমন এড়ানোর লড়াইয়ে আছে, তাই সবটুকু উজাড় করে খেলবে, বেশি দৌড়াবে, এটাই স্বাভাবিক। আমাদের মতো অভিজ্ঞ দলের এমন ছোট ভুল করা উচিত নয়। ওই গোলটি না হলে আমরাই তিন পয়েন্ট পেতাম।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার

আপডেট টাইম : ০২:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬