সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সরকারি ও বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হলেও নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়নি বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে তালা ঝুলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে সরকারি ছুটি। তুই কায় ক্যানে পতাকা উঠাইম, কিসের দিবস-টিবস, কাম নাই তো এসব বাদ দে।’ এ সময় তিনি আরও কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, স্থানীয় শিক্ষার্থীদের মাধ্যমে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, প্রধান শিক্ষক তাঁকে এ বিষয়ে কিছুই জানাননি। বিদ্যালয়ের চাবি তাঁকে দেওয়া হলে তিনি জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন। তাঁর বাড়ি বিদ্যালয়ের পাশে হলেও প্রধান শিক্ষক তাঁকে চাবি দেননি বা এ বিষয়ে কিছু জানাননি। তিনি বিদ্যালয়ে এসে ফিরে গেছেন।

স্থানীয় বাসিন্দা ভরত চন্দ্র রায় বলেন, বিদ্যালয়ে কোনো ধরনের দিবস পালন করা হয়নি এবং জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।

এ বিষয়ে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছামাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ একটি দিবস কেন বিদ্যালয়ে পালন করা হয়নি, তা খতিয়ে দেখা হবে। প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজনের নির্দেশনাও ছিল।

তিনি আরও বলেন, কোনো বিদ্যালয় সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট টাইম : ০৬:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬