সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

টানা ৮ ম্যাচে একাদশে নেই সূর্যবংশী, যা বললেন ভারতীয় অধিনায়ক

ছবি: গেটি ইমেজস

ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাঝে স্বর্ণজয়ী ভারতীয় দলের হয়ে এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছিলেন। এর বাইরে ভারত জাতীয় দলের হয়ে টানা আটটি টি-টোয়েন্টিতেই ১৫ বছর বয়সী এই ওপেনার বেঞ্চে বসে কাটালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজের পর এ নিয়ে কথা বলেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এজন্য তিনি বৈভবকে অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন।

ক্যারিবীয়দের সঙ্গে ২-২ সমতায় সিরিজ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি শুধু তাকে বলেছি, “তুমি তোমার সুযোগ পাবে। তুমি দেখো, তোমার জন্য তারা বিশ্বকাপ নিয়ে এসেছে এবং ধারাবাহিকভাবে রানও করছে।”

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শনিবার মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৯ ওভারে কমিয়ে বেশ দেরিতে শুরু হয়, ভারত ৭.৪ ওভার ব্যাট করে ১১৮ রান তোলার পরই পুনরায় বৃষ্টি হানা দেয়। ফলে পরিত্যক্ত হয়ে যায় খেলা। এর আগে সিরিজটি ২-২ সমতায় ছিল, ফলে ট্রফি ভাগাভাগি করল দুই দল। ওপেনিংয়ে সূর্যবংশীর লড়াইটা মূলত স্যামসনের সঙ্গে। ডানহাতি এই ব্যাটার ক্যারিবীয় সিরিজে ৩৩.৬ গড় ও ১৯৫.৩৪ স্ট্রাইকরেটে ১৬৮ রান করেছেন।

সেজন্য বৈভবের উদ্দেশে অধিনায়ক আইয়ারের বার্তা, ‘আমি শুধু ওকে একটা কথাই বলি, নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ায় ধারাবাহিকতা ধরে রাখো, তোমার কাছে সুযোগ ঠিকই আসবে। দলে আমাদের দু’জন দুর্দান্ত ওপেনার ইতোমধ্যে রয়েছে। তাই কখনও কখনও সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। বৈভবের সঙ্গে ড্রেসিংরুমে ঠিক এই কথাটাই বারবার হয়েছে আমাদের।’

এর আগে এশিয়ান গেমসে স্যামসন তিন নম্বরে নামায় ইনিংস ওপেন করার সুযোগ জোটে বৈভব সূর্যবংশীর। যা কাজে লাগিয়ে দু’ম্যাচে ১৭৬.৬৬ স্ট্রাইকরেটে তিনি করেছিলেন ৫৩ রান। তা সত্ত্বেও গোটা ক্যারিবীয় সিরিজে দর্শক হয়েই কাটাতে হল তাকে। আইয়ারের মতোই একমাস আগে কোচ গৌতম গম্ভীরও কিশোর এই ক্রিকেটারকে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেছিলেন।

গম্ভীর বলেছিলেন, ‘বৈভবকে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, সুযোগের জন্য ওকে অপেক্ষা করতে হবে। ওর প্রতিভা নিয়ে কারও কোনো সংশয় নেই। কিন্তু যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্তরে ভাল খেলছে, তারা স্বভাবতই দলে ঢোকার ক্ষেত্রে এগিয়ে। তবে সুযোগ এলে সে লম্বা দৌড়ের জন্যই তৈরি থাকবে। সে ১৫ হোক বা ৩০ বছর বয়স– সুযোগের জন্য নিয়ম মেনে সকলকেই অপেক্ষা করতে হয়।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

টানা ৮ ম্যাচে একাদশে নেই সূর্যবংশী, যা বললেন ভারতীয় অধিনায়ক

আপডেট টাইম : ০৪:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬