সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সিংড়ায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবি, কোর্ট মার্শালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা Logo ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফও পুলিশ হেফাজতে Logo ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Logo ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা Logo ল্যাব না থাকায় কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার ৭ শতাধিক শিক্ষার্থী Logo শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন Logo রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি Logo রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ভূল্লী থানা। জনতার কণ্ঠ।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুতুল রায় (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পরিবার। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কিসামত সুখানপুকুরী (পাটবাড়ী) গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আসন্ন এসএসসি পরীক্ষা ও টেস্ট পরীক্ষার ফল নিয়ে হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত পুতুল রায় ওই গ্রামের দীপেনের ছেলে। সে জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর থেকে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। পুতুলও পরীক্ষায় অংশ নিচ্ছিল। তবে পরীক্ষা ভালো হচ্ছে না বলে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে প্রায়ই মন খারাপের কথা জানাত সে। এ নিয়ে কিছুদিন ধরে হতাশায় ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ কক্ষে ঘুমাতে যায় পুতুল। পরে বুধবার সকালে তার বাবা পড়াশোনার জন্য ঘুম থেকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ছেলের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে দরজা খুলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

পরিবারের সদস্যদের ধারণা, পড়াশোনা ও পরীক্ষার ফল নিয়ে হতাশা তার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬