সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ Logo আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন Logo দীঘিকে ঘিরে গুঞ্জন, যা বললেন অভিনেত্রী Logo দুই দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনে অ্যাপ্লাইড সায়েন্সের ছাত্রীরা Logo চার-ছক্কার ঝড়ে এশিয়া কাপের শুরুতেই ভারতের বড় জয় Logo ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি

ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও সেবার মানে অব্যবস্থাপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরাসরি দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা ১ টা ১০ মিনিট পর‌্যন্ত এই অভিযান পরিচালিত হয়। দুদক উপ-পরিচালকের ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, দালাল চক্রের দৌরাত্ম্য, জরুরি বিভাগে সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে আজ দুদক প্রধান নিজেই একটি বিশেষ টিম নিয়ে ডিএমসি হাসপাতালে উপস্থিত হন।

অভিযানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের কাছে সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সরাসরি খোঁজ নেওয়া হয়।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা

ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান

আপডেট টাইম : ০২:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬