সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্যমতে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

সিইএনসির তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারির পর চীনে এটিই সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর ওই এলাকায় ৩ থেকে ৪ মাত্রার কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ফায়ার সার্ভিস ও সামরিক উদ্ধারকারী দলকে দুর্গম ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে ২০১০ সালে প্রতিবেশী কিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭.১ মাত্রার এক ভূমিকম্পে ২,৬৯৮ জন মানুষের মৃত্যু হয়েছিল এবং নিখোঁজ হয়েছিলেন প্রায় তিন শতাধিক মানুষ।

সূত্র: রয়টার্স

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

আপডেট টাইম : ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬