সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ওপেনার সাদমান ইসলাম

চোট পাওয়ার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাদমান। ছবি: ক্রিকবাজ

সিলেট টেস্টে প্রথম দিনে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। সেই চোট এবার দুঃসংবাদ হয়ে ফিরে এলো বাংলাদেশ শিবিরে। গুরুতর এই চোটের কারণে সামনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন এই বাঁহাতি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন ফর্মে থাকা ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান সাদমান। চোটের তীব্রতা এতটাই যে, এই টেস্টের বাকি অংশে তিনি আর ব্যাট করতে পারছেন না।

অর্থাৎ ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এক ব্যাটার কম নিয়েই খেলতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

সাদমানের ছিটকে পড়ার খবর নিশ্চিত করে নির্বাচক প্যানেলের সদস্য ক্রিকবাজকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন সাদমান। আমাদের জানা মতে, তাঁর গোড়ালির লিগামেন্টে টিয়ার রয়েছে, এমনকি ফ্র্যাকচারের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

এদিকে সাদমানের চোট তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের সামনে জাতীয় দলের টেস্ট স্কোয়াডের দুয়ার খুলে দিচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ময়মনসিংহের এই ওপেনারকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি টেস্ট দলের সঙ্গেই সিলেটে অবস্থান করছেন ও জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে নেটে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ওপেনার সাদমান ইসলাম

আপডেট টাইম : ০১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬