সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দুপুর ১টায় সচিবালয়ে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসির আরাফাত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বেলা ১টায় সচিবালয়ে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এর আগে, রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

আপডেট টাইম : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬