সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর মানবিক সক্ষমতা বৃদ্ধি, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন, যাচাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ গ্রহণ করা হয়।

“সাকিন: নদীভাঙন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির জন্য মানবিক সক্ষমতা ও জ্ঞান শক্তিশালীকরণ” শীর্ষক এ গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে মানব মুক্তি সংস্থা (এমএমএস), ইনসাইটস নলেজ প্রাইভেট লিমিটেড এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। গবেষণা কার্যক্রমে সহযোগিতা করেছে হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজারি গ্রুপ (HAG)।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। তাঁরা নদীভাঙনকবলিত জনগোষ্ঠীর জীবন-জীবিকা, সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি, মৌলিক সেবা প্রাপ্তি, অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন।
আলোচনায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব সমস্যা ও চাহিদা বিবেচনায় নিয়ে কার্যকর নীতি, পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা গবেষণার প্রাথমিক ফলাফল যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

আয়োজকদের প্রত্যাশা, গবেষণার চূড়ান্ত ফলাফল ও সুপারিশ নদীভাঙনকবলিত জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, মানবিক সক্ষমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে।

জনতার কণ্ঠ/জেডএইচ
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

আপডেট টাইম : ০৮:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬