সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে বিশেষ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) নরসিংদী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

ব্রিফিংয়ে পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, কনস্টেবল নিয়োগে প্রার্থীদের মেধা ও যোগ্যতাই হবে প্রধান বিবেচ্য বিষয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না।

তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, অক্টোবর-২০২৬’ উপলক্ষে মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

নরসিংদীতে কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

আপডেট টাইম : ০৪:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬