সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

নরসিংদীতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে একটি অপশক্তি: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একটি অপশক্তি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে গার্মেন্টস কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে। কারখানাগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনটির দোসররা আবারও বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে লিপ্ত হয়েছে। এ ক্ষেত্রে পাশের একটি দেশের ইন্ধন ও মদদ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ ছাড়া জান্নাতের টিকিট বিক্রির কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ধর্মব্যবসায়ীরাও নতুন করে কথিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এসব পক্ষ অপ্রাসঙ্গিক বিষয়কে ইস্যু করে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে এতে কোনো লাভ হবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, বিগত সময়ে শিক্ষার গুণগত মান না বাড়িয়ে পাসের হার বাড়ানোর মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা হয়েছিল। শুধু পাসের হার বাড়ানো নয়, শিক্ষার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। দলীয়করণ থেকে শিক্ষাকে মুক্ত করে নতুনভাবে সাজানো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা না থাকলে দলীয় বিবেচনায় কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

নরসিংদীতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে একটি অপশক্তি: খায়রুল কবির খোকন

আপডেট টাইম : ০৮:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬