সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসে আগুন, পুড়ল ৪ আসন

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এতে ট্রেনের একটি বগির চার আসন পুড়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পরও নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে। থামার পর যাত্রীরা চলে যায়। এসময় ট্রেনের গার্ড ও কর্মীরাও নেমে বাইরে খাবারদাবার খেতে যায়। ট্রেনে ওই সময় কোনো লোকজন ছিল না। এই সুযোগে একটি বগিতে আগুন দেয় কে বা কারা। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা ছুটে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভায়।

স্টেশন মাস্টার বলেন, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর ৪টি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে একটি বগির চারটি আসন পুড়ে যায়। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসে আগুন, পুড়ল ৪ আসন

আপডেট টাইম : ০৩:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬