ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
নওগাঁর রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) পরলোক গমণ করেছেন। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাঁকে রাষ্ট্রীয় মার্যাদা দেওয়া হয়।
এরপর বেলা সাড়ে ১২ টার দিকে বরাইজ মহাশ্মশান ঘাটে মৃতদেহের সমাধি সম্পন্ন হয়। এই বীর মুক্তিযোদ্ধার সমাধি সম্পন্নে রাষ্ট্রীয় মার্যাদায় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। এর আগে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান, খট্রেশ্বর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান শ্যাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, থানার ওসি (তদন্ত) বাবলু পাল, উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলীসহ অন্যান্যরা।
এর আগে গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতেই ইহলোক এর মায়া ত্যাগ করে পরলোক গমণ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স্বাঃ গচ্ছুতঃ)।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং একইসাথে মৃতের আত্মার চিরশান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এলাকাবাসী নয়ন প্রামানিক, সুজন সরকার, সুমন, মিঠুসহ অনেকে বলেন, এই এলাকায় হিন্দুদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আমরা তাঁকে নিয়ে গর্ব করতাম। ভালো মানুষ ছিলেন তিনি। অসুস্থ হওয়ার পর তিনি বাড়িতেই ছিলেন। আজ তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

রিপোর্টার: 



















