সিরাজগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য Logo হিলিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo কাঁচি দিয়ে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা Logo ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি Logo দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, ঝুঁকিতে গুলশান-বনানী Logo সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা Logo শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পুলিশে ১৪ হাজার সদস্য নিয়োগের পরিকল্পনা, এসআই পদে সরাসরি নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে ৬ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তাবও রয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর সারাদেশে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ। অনলাইনে আবেদন শুরু হয় ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৩০ অক্টোবর বিকেল ৫টা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে বর্তমানে পুলিশের ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুন মুনিরা জানান, পুলিশে বর্তমানে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তাবও পাঠানো হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বর্তমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই ২ হাজার শূন্য পদ পূরণ করা হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই ৬ হাজার কনস্টেবল নিয়োগ সম্পন্ন হলে প্রস্তাবিত ১০ হাজার নতুন পদের মধ্যে বাকি থাকবে আরও ৬ হাজার পদ। প্রথম ধাপের নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতা বিবেচনা করা হবে। তবে আবেদনপত্রে বা বাছাইয়ের যেকোনো পর্যায়ে ভুয়া বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে।

এদিকে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

এসআই পদে সরাসরি নিয়োগের সুযোগ বাড়াতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এ পদে ৫০ শতাংশ নিয়োগ হতো সরাসরি এবং বাকি ৫০ শতাংশ পদ পূরণ করা হতো বিভাগীয় পদোন্নতির মাধ্যমে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে।

সচিব কমিটির সভায় এসআই ও কনস্টেবল মিলিয়ে পুলিশের জন্য মোট ১৪ হাজার নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের বিষয়েও চিন্তাভাবনা চলছে। এর মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন এএসপি নিয়োগ দেওয়া হতে পারে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী

পুলিশে ১৪ হাজার সদস্য নিয়োগের পরিকল্পনা, এসআই পদে সরাসরি নিয়োগ

আপডেট টাইম : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬