সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ
তদন্তে দ্বিতীয় বিয়ের সত্যতা

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় ফায়ার ফাইটারের বিয়ে, চাকরিতে তথ্য গোপনের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটারের বিরুদ্ধে। একই সঙ্গে চাকরিতে যোগদানের সময় বৈবাহিক তথ্য গোপন করে নিজেকে অবিবাহিত দেখানোর অভিযোগও করেছেন তার প্রথম স্ত্রী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগের পর তদন্তে দ্বিতীয় বিয়ের সত্যতা পাওয়া গেছে।

অভিযুক্ত ওই ফায়ার ফাইটারের নাম মো. হাসিবুল হাসান। তিনি বর্তমানে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত।

প্রথম স্ত্রী তামান্না ইসলামের দাবি, ২০১৯ সালে সামাজিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক তাঁদের বিয়ে হয়। পরে ২০২১ সালে বিয়ের কাবিন সম্পন্ন হয়। এবং ২০২২ সালে হাসিবুল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার পদে চাকরিতে যোগ দেন। তবে চাকরির আবেদন বা নিয়োগের সময় নিজেকে অবিবাহিত দেখিয়ে বৈবাহিক তথ্য গোপন করেন বলে অভিযোগ তার।

তামান্না ইসলাম বলেন, ‘আমার প্রবাসী বাবা-মা জামাইয়ের চাকরির জন্য ১২ লাখ টাকা দিয়েছেন। বিয়ের পর সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে প্রায় দুই মাস আগে জানতে পারি, আমার স্বামী হাসিবুল জেলার ধামইরহাট উপজেলার রামনারায়ণপুর বিহারীনগর এলাকার ইখলাছ হোসেনের বড় মেয়ে মারিয়াকে বিয়ে করেছেন। বিষয়টি হাসিবুলকে জানালে তিনি সরাসরি অস্বীকার করেন।’

তিনি আরও বলেন, ‘একদিন হাসিবুল আমাকে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার কথা বলে সঙ্গে নিয়ে যায়। পরে নজিপুর এলাকায় আমাকে নামিয়ে দিয়ে সে পরে আসবে জানিয়ে আমাকে বাসায় চলে যেতে বলে। কিন্তু রাতে জানতে পারি, আমাদের সংসারের টিভি, ফ্রিজ, সোফা, প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ যাবতীয় আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে হাসিবুল আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।’

অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী হিসেবে অভিযোগে উঠে আসা মারিয়ার বাবা ইখলাছ হোসেন বলেন, ‘হাসিবুল ও আমার মেয়ে দুজন দুজনকে প্রেম করে বিয়ে করেছে। হাসিবুল আমাদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। তবে হাসিবুলের আগে বিয়ে হয়েছিল বা তার প্রথম স্ত্রী আছে, এ বিষয়ে আমরা কিছুই জানতাম না।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসিবুল হাসান। তিনি বলেন, আমি মারিয়া নামে কোনো মেয়েকে ২য় বিয়ে করিনি। চাকুরীতে তথ্য গোপনের অভিযোগটিও সঠিক নয়।

এদিকে, দ্বিতীয় বিয়ের অভিযোগে তুলে গত ৭অক্টোবর পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তামান্না ইসলাম। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে অভিযোগটি তদন্ত করা হয়। এবং গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেন তরা। অভিযোগকারী পক্ষের দাবি, ওই প্রতিবেদনে দ্বিতীয় বিয়ের সত্যতা উঠে এসেছে। একই সঙ্গে তদন্তে হাসিবুলের দ্বিতীয় বিয়ের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সার্বিক বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক খুরশীদ আলম বলেন, ‘ফায়ার ফাইটার হাসিবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আমরা অবহিত আছি। প্রতিকার পেতে ভুক্তভোগীকে মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে এবিষয়ে বিভাগীয় ব্যবস্থ্যা গ্রহণের সুযোগ রয়েছে’।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক বিএফএম (সেবা) বলেন, ‘হাসিবুল হাসান এর স্ত্রী লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বলেন, তদন্ত রিপোর্ট আমার অফিসে জমা দিয়েছে। এখনও দেখা হয়নি, রিপোর্ট দেখে পরে জানাতে পারবো।

চাকরিতে নিয়োগের সময় বৈবাহিক তথ্য গোপনের অভিযোগ, দ্বিতীয় বিয়ে এবং সংসারের মালামাল ও স্বর্ণালংকার সরিয়ে নেওয়ার ঘটনায় যথাযথ  প্রতিকারের দাবি করেছেন তামান্না ইসলাম।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

তদন্তে দ্বিতীয় বিয়ের সত্যতা

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় ফায়ার ফাইটারের বিয়ে, চাকরিতে তথ্য গোপনের অভিযোগ

আপডেট টাইম : ০১:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬