সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি, দক্ষতা উন্নয়নেও আগ্রহ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং চলমান শিক্ষা সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতার পরিধি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং (Qingfeng Zhang)।

সাক্ষাতে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদানসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার বিনিয়োগ করছে। তবে এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত শিখন দক্ষতা অর্জন করছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করা প্রয়োজন।

তিনি জানান, সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পিইডিপি-৫ বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির কার্যক্রম ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট এবং ফলাফলভিত্তিক করতে এটিকে পৃথক প্রকল্পে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছয়টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে প্রকল্পের অর্থায়ন, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল আরও স্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব হবে।

এ প্রক্রিয়ায় আগে থেকে উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান কার্যক্রম এবং প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এডিবিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে এ খাতে বড় পরিসরে প্রকল্প নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

ঝাং কিংফেং বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের মান এবং শিক্ষার্থীদের প্রকৃত শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর সরাসরি উদ্যোগ এডিবির লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি প্রাথমিক শিক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তা সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং (Gi Soon Song), প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ, প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ সংস্থাটির প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি, দক্ষতা উন্নয়নেও আগ্রহ

আপডেট টাইম : ০৩:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬