সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ফতুল্লায় বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে এক বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত মন্টু খলিফার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুমন খলিফা (৩৫) বরিশাল জেলার আগৈলজোড়া থানার আন্দার মানিক কোন্দলদোয়া মন্টু খলিফার ছেলে।

বাউল শিল্পী সোহেল সরকার জানান, গত রোববার ছিল বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে এদিন রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রণে সোনিয়া ও তার স্বামী মিন্টু দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পী একটা করে গান গায়। এসময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মারাত্মক ক্ষোভ থেকে মিন্টুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মিন্টুর মাথার তালুতে পেটে পিঠে ও হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে মিন্টু খলিফা তার আগের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর আগে সোনিয়া সরকারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সোনিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাউল গান করে বেড়ায়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ফতুল্লায় বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১২:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫