সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

বই ছাপায় পিছিয়ে ২৪ প্রেস, কঠোর তদারকিতে এনসিটিবি

এনসিটিবির লোগো। ছবি : সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষের জন্য ৯ লাখ ৯ হাজার ১২৩ কপি বই ছাপার কাজ পেয়েছে সুবর্ণা প্রিন্টার্স। কিন্তু এখনো এক কপি বইও সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। একই অবস্থা গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট ও ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্সের। এই দুই প্রেসও কোনো বই সরবরাহ করতে পারেনি। এর মধ্যে ইন্টারনেট ওয়েভ ৪ লাখ ৪৩ হাজার ৯৭৩ কপি ও গ্লোবাল প্রিন্টিং ২ লাখ ৯৭ হাজার ৪০ কপি বই ছাপার কাজ পেয়েছিল। শুধু এই তিন প্রতিষ্ঠান নয়, এবার ছাপার কাজ পাওয়া ১১৩ প্রেসের মধ্যে ২৪টি প্রেস বই ছাপায় পিছিয়ে রয়েছে।

যথাসময়ে যাতে বই সরবরাহ করতে পারে, এজন্য এসব প্রেসের ছাপার কাজ সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চার শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও এই ২৪ প্রেসের মালিককে আজ এনসিটিবিতে ডাকা হয়েছে। সেখানে কেন ছাপা দেরি হচ্ছে, তার কারণ জানা হবে। এদিকে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মধ্যে প্রাথমিকের বই ছাপার কাজ শেষের পথে চলে এলেও এখনো মাধ্যমিকের অর্ধেক বই ছাপার কাজ বাকি। সব মিলিয়ে এনসিটিবির রূপরেখা অনুযায়ী যথাসময়ে সব বই পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের সব বই ৩০ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে পৌঁছাতে চায় সরকার। এর মধ্যে গত ৪ নভেম্বর পর্যন্ত বই ছাপায় পিছিয়ে থাকা এসব প্রেসকে তদারকির জন্য এই চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব প্রেস নিয়মিত তদারকির পাশাপাশি বইয়ের মান নিশ্চিতে কাজ করবেন। এনসিটিবির সচিব স্বাক্ষরিত চিঠিতে ওইদিন থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজ শুরু করতে বলা হয়েছে।

এই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৪টি প্রেসের মধ্যে অর্ধেকের বেশি বই সরবরাহ করেছে মাত্র ৬টি প্রেস। অর্ধেকের নিচে বই সরবরাহ করা প্রেসগুলোর মধ্যে মোট ছাপার কাজ পাওয়া বইয়ের এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ বই সরবরাহ করতে পারেনি ১০টি প্রেস। এই প্রেসগুলো হলো—বর্ণমালা প্রেস, গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, লেটার অ্যান্ড কালার, ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স, মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সোহাগ প্রিন্টার্স, পলি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিসিং ও সুবর্ণা প্রিন্টার্স।

এনসিটিবির তথ্যমতে, এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে ৬টি প্রেস তদারকির জন্য। এই প্রেসগুলোর মধ্যে এক কোটি ৪ লাখ ৩৯ হাজার ৭০৪ কপি বই ছাপার কাজ পাওয়া অগ্রণী প্রিন্টিং প্রেস সরবরাহ করেছে ৫৬ লাখ ১০ হাজার ৬৯০ কপি বই, যা মোট বইয়ের ৫৩.৭৪ শতাংশ। বর্ণমালা প্রেস ১৩ লাখ ৪৫ হাজার ২১৮ কপি বইয়ের মধ্যে সরবরাহ করেছে ৪ লাখ ২৩ হাজার ৪৫১ কপি বই, যা মোট বইয়ের ২০.৫৮ শতাংশ। কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৪৩ লাখ ১৫ হাজার ১০৬ কপি বইয়ের মধ্যে সরবরাহ করেছে ১৩ লাখ ২৯ হাজার ৬৩৫ কপি বই, যা মোট বইয়ের ৩১.৫৪ শতাংশ। কর্ণফুলী আর্ট প্রেস এক কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ২৫০ কপি বইয়ের মধ্যে ৬৯ লাখ ৯৬ হাজার ৯৮৩ কপি বা ৫০.৯৫ শতাংশ বই সরবরাহ করা করেছে। সরকার প্রেস ২৪ লাখ ৬২ হাজার ৯৪ কপি বইয়ের মধ্যে ৯ লাখ ২১ হাজার ৭৮০ কপি বই বা ৩৭.৪৪ শতাংশ বই সরবরাহ করেছে। এখনো কোনো বই সরবরাহ করতে না পারা গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্টকেও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এনসিটিবির সচিবকে।

এই ৬ প্রেসের মধ্যে তিনটি প্রেসই এক পরিবারের। তারা পেয়েছে এবার বইয়ের সিংহভাগ কাজ। এর মধ্যে অগ্রণী প্রেসের মালিক কাওসারুজ্জামান রুবেল ও কর্ণফুলী আর্ট প্রেসের মালিক হাসানুজ্জামান রবিন আপন ভাই। আর কচুয়া প্রেসের হুমায়ুন কবির তাদের ভগ্নিপতি। আওয়ামী লীগ আমলে এ সেক্টরে সবচেয়ে প্রভাবশালী ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের আশীর্বাদে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজ শুরু করেন তিনি। দিন দিন তিনি হয়ে ওঠেন তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেলেরও আশীর্বাদপুষ্ট। বিগত সরকারের আমলে এনসিটিবির বেশিরভাগ বই ছাপতেন তিনি। অবলীলায় বই সরবরাহ করতেন দেরিতে, দিতেন নিম্নমানের বইও। এবারও তার বিরুদ্ধে নিম্নমানের বই ছাপার অভিযোগ রয়েছে। এরই মধ্যে তার লক্ষাধিক ফর্মা নষ্ট করা হয়েছে। পাশাপাশি এবার আলোচিত বইয়ের দরপত্র ফাঁসের সঙ্গে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আমিন আর্ট প্রেস, বর্ণালী অফসেট প্রিন্টার্স, ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড, লেটার অ্যান্ড কালার, মেসার্স রেজা প্রিন্টার্স ও প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেডকে তদারকির দায়িত্ব পেয়েছেন এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকুকে। এর মধ্যে আমিন আর্ট প্রেস ৬৩ লাখ ১২ হাজার ৯০০ বইয়ের মধ্যে ৬৭.৭৭ শতাংশ, বর্ণালী অফসেট প্রিন্টার্স ১৫ লাখ ৫০ হাজার ৪৭৬ কপি বইয়ের মধ্যে ৬৮.৮৮ শতাংশ, ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড ৩৯ লাখ ৯৫ হাজার ৭১৫ কপি বইয়ের মধ্যে ৪৯.৬৪ শতাংশ, লেটার অ্যান্ড কালার ৬৬ লাখ ৩৪ হাজার ৩০৩ কপি বইয়ের মধ্যে ২৮.৪৯ শতাংশ, মেসার্স রেজা প্রিন্টার্স ৩৬ লাখ ৫৯ হাজার ২৪৯ কপি বইয়ের মধ্যে ৪২.৩৩ শতাংশ বই ছাপার কাজ শেষে সরবরাহ করেছে।

এনসিটিবির সদস্য (অর্থ) আজীজ হায়দার ভূঁইয়াও ৬টি প্রেস সার্বক্ষণিক তদারকির দায়িত্ব পেয়েছেন। তার দায়িত্ব পাওয়া প্রেসগুলোর মধ্যে অনুপম প্রিন্টার্স লিমিটে ৮ লাখ ৮২ হাজার ৫৮৭ কপি বইয়ের মধ্যে ৩৮.৫০ শতাংশ, বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ২১ লাখ ১৮ হাজার ৮৯৩ কপি বইয়ের মধ্যে ৩৬.০৩ শতাংশ মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৩৬ লাখ ৫৯ হাজার ২৪৯ কপি বইয়ের মধ্যে ৩৩.৯০ শতাংশ, নুরুল ইসলাম প্রিন্টিং প্রেস ৪৭ লাখ ৭৩ হাজার ৫০০ কপি বইয়ের মধ্যে ৬৯.২৯ শতাংশ, সোহাগ প্রিন্টার্স ৬ লাখ ৮৮ হাজার ৩১৬ কপি বইয়ের মধ্যে ২৬.৬৪ শতাংশ বই মাঠ পর্যায়ে সরবরাহ করেছে। কোনো বই সরবরাহ করতে না পারায় ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মকর্তাকে।

পলি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সাগরিকা প্রিন্টার্স, সুবর্ণা প্রিন্টার্সসহ আরেকটি প্রেস তদারকির দায়িত্ব পেয়েছেন এনসিটিবির দায়িত্ব সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ. কে. এম শওকত আলী খান। এর মধ্যে পলি প্রিন্টিং প্রেস ২৮ লাখ ৬১ হাজার ৪১৬ কপি বইয়ের মধ্যে ২৪.৪৮ শতাংশ, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং ৭৫ লাখ ৮৬ হাজার ৯৭৩ কপি বইয়ের মধ্যে ২১.৫৩ শতাংশ, সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৪৩ লাখ ৭০ হাজার ৩৩ কপি বইয়ের মধ্যে ৪৫.৩৫ শতাংশ, সাগরিকা প্রিন্টার্স ১৩ লাখ ৯১ হাজার ৪৫৬ কপি বইয়ের মধ্যে ৪৬.৬৯ শতাংশ বই সরবরাহ করেছে। বাকি সুবর্ণা প্রিন্টার্স ৯ লাখ ৯ হাজার ১২৩ কপি বইয়ের মধ্যে কোনো বই সরবরাহ করতে পারেনি।

প্রাথমিকের ছাপার কাজ শেষের দিকে, মাধ্যমিকের অর্ধেক আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মধ্যে প্রাথমিকের বই ছাপার কাজ শেষের পথে চলে এলেও এখনো মাধ্যমিকের অর্ধেক বই ছাপার কাজ বাকি। এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপা শেষে সরবরাহের কথা প্রেস মালিকদের। এনসিটিবিও চলতি নভেম্বরের মধ্যে সব ছাপার কাজ শেষ করতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। কিন্তু এই সময়ে মধ্যে ছাপার কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

এনসিটিবির তথ্যমতে, গতকাল শনিবার প্রাক প্রাথমিক পর্যায়ে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের মধ্যে ৫৫ লাখ ৩০ হাজার ২৪০ কপি বই সরবরাহ করা হয়েছে। অর্থাৎ মোট বইয়ের ৯৬.৫০ শতাংশ বই মাঠ পর্যায়ে চলে গেছে। একইভাবে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ হাজার কপি বইয়ের মধ্যে ৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার ২১৩ কপি অর্থাৎ ৯৬.২৮ শতাংশ ও ইবতেদায়িতে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের মধ্যে ৩ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৯৯২ কপি অর্থাৎ ৭৯.৩৩ শতাংশ বই মাঠ পর্যায়ে চলে গেছে।

তবে মাধ্যমিকের বই সরবরাহ করা হয়েছে মাত্র ৫৬.১২ শতাংশ। মাধ্যমিকের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে সরবরাহ করা হয়েছে ১০ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৫৯৬ কপি বই সরবরাহ করা হয়েছে। অর্থাৎ প্রায় ৭ কোটির বেশি বই এখনো ছাপার বাকি।

সংশ্লিষ্ট সূত্রমতে, মাধ্যমিকের মূলত নবম ও দশম শ্রেণির বই ছাপার কাজ বেশি বাকি। অনেক প্রেস এখনো এই দুই শ্রেণির বই ছাপার কাজ শুরুই করেনি। কোনো প্রেস ছাপার কাজ শুরু করছে তার পরিমাণ খুবই নগণ্য। আর প্রাথমিকের ছাপার কাজ দ্রুত শেষ হলেও মাধ্যমিকের ছাপার কাজ সময়সাপেক্ষ। কারণ মাধ্যমিকে একেকটি বইয়ে ফর্মার পরিমাণ বেশি।

এনসিটিবির আরেকটি সূত্র বলছে, এনসিটিবি যে পরিমাণ বই মাঠ পর্যায়ে সরবরাহের কথা বলছে, আদৌ এত বই সরবরাহ হয়নি। মাঠপর্যায়ে কয়েকটি জেলার শিক্ষা কর্মকর্তারাও বলছেন, তাদের উপজেলায় ২৫ থেকে ৩০ শতাংশ বই পৌঁছেছে।

মুদ্রণ শিল্প সমিতির উপদেষ্টা তোফায়েল খান বলেন, প্রাথমিকের বইয়ে ফর্মা কম, তাই দ্রুত ছাপার কাজ শেষ হয়। কিন্তু মাধ্যমিকে ফর্মা বেশি থাকায় ছাপাতে সময় লাগে। ছাপার যে অগ্রগতি তাতে এনসিটিবির নির্ধারিত সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে এনসিটিবি আন্তরিকভাবে চেষ্টা করলে পারবে। আর এখন মাঠপর্যায়ে যে পরিমাণ বই পৌঁছেছে বলা হচ্ছে সেই পরিমাণ বই পৌঁছেছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টিও খতিয়ে দেখা দরকার।

সার্বিক বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, ‘এসব প্রেসের ছাপার কাজে যাতে কোনো গাফিলতি না করে সেই বিষয়টি কর্মকর্তারা নিশ্চিত করবেন। এটি আমাদের নিয়মিত কাজেরই অংশ। তবে অনেক প্রেসের ছাপার অগ্রগতি ভালো হচ্ছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ হবে।’

জনতার কণ্ঠ/এসএ

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

বই ছাপায় পিছিয়ে ২৪ প্রেস, কঠোর তদারকিতে এনসিটিবি

আপডেট টাইম : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬