সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী

বগুড়ার অবকাঠামোগত উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী তিন বছরে জেলার সাতটি সংসদীয় আসনে রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকাজে এ অর্থ ব্যয় করা হবে।

এ ছাড়া চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে বগুড়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে করতোয়া নদী পুনঃখনন, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদন কেন্দ্র ও শিল্প স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সমানভাবে বরাদ্দ দেওয়া হলে প্রতিটি আসনে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা সম্ভব হবে। আগামী তিন বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়ায় আসতে পারেন। এ সময় করতোয়া নদী পুনঃখনন, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন উৎপাদন কেন্দ্র ও শিল্প স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে।

বগুড়ার উন্নয়নে স্থানীয় সুধীজন, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, সবাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। এ ঐক্য ধরে রাখতে পারলে বগুড়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরির উদ্যোগ চলছে। বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে। রোববার সংসদে বিলটি উত্থাপন ও পাস হলে সেখানেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া আগামী দিনে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাজে যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ থাকবে বলে জানান তিনি।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের গ্রুপিং বা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়ানো যাবে না। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের দুর্নাম হয় কিংবা বগুড়ার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কোনো বিতর্কের কারণে যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি প্রকাশনা অব্যাহত রেখেছে। বিশেষ করে রাজনৈতিক ও ব্যক্তিগত কঠিন সময়ে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা পত্রিকাটি ধরে রেখেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, এখন পত্রিকাটির সামনে এগিয়ে যাওয়ার সময়। চার পাতা থেকে আট পাতা, রঙিন সংস্করণ, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে বগুড়ার নামে একটি আঞ্চলিক টেলিভিশন চ্যানেল চালুর সম্ভাবনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬