সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাড়ি বিক্রি না করায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আসামি ১৪

ভুক্তভোগী ও তার গুঁড়িয়ে দেওয়া বাড়ি।ছবি: সংগৃহীত

জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা ১৪ আসামি হলেন, মো. শাহিন স্বর্ণকার (৪০), মো. সজীব (৪০), নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), ছাত্রদল নেতা মো. কাদের (৩০), সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)।

এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন সুলতানা। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাদী।

একই সময়ে সুলতানার বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। তাঁর ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ সময় তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে বসতবাড়ি ও স্থাপনা ভাঙচুরের খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

বসতবাড়ি হারিয়ে সুলতানা ও তার সন্তানরা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অন্যদিকে স্বজনদের বসতবাড়ি ও জীবিকার অন্যতম অবলম্বন বেকারি ধ্বংস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণ খাতে আয় বাড়াতে আফ্রিকার চার দেশের নতুন উদ্যোগ

বাড়ি বিক্রি না করায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আসামি ১৪

আপডেট টাইম : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬