সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের Logo উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, ক্লাসে যেতে পারছে না ১০ শিক্ষার্থী Logo নরসিংদীতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে একটি অপশক্তি: খায়রুল কবির খোকন Logo অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে জলঢাকার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় Logo টানা চার মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ওসি রাকিবুল হাসান

বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

বাঁয়ে নিহত বাবা আব্দুস সামাদ ও ডানে ঘাতক ছেলে আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বাড়িতে ফিরে আনোয়ার হোসেন পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে উত্তেজনা বাড়লে আনোয়ার তার বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আব্দুস সামাদ মাথা ও বুকে গুরুতর আঘাত পান। পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ঘটনার আলামত সংগ্রহ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক

বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬