সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে বেলকুচি- এনায়েতপুর আঞ্চলিক সড়কে থানা সংলগ্নে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৮ অক্টোবর (বুধবার) মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উত্তরা হাই কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু হুরাইরা মিজান উপজেলার দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে।

১৩ (অক্টোবর) নিহতের ভাই ওয়ায়েস করনী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ্য করে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।

মানববন্ধনে অংশ গ্রহনকারীরা, মিজান হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।

এ বিয়ষে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গত কাল রাতে আবু হুরাইরা মিজান হত্যার এজাহারভুক্ত এক আসামিকে বিভিন্ন প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫