সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পিপুলবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়। নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে রিটেইলার ও খুচরা দোকানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানিয়েছেন, ১২ কেজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের বেশি দাম ১৯০০ টাকায় বিক্রয়ের প্রস্তাব করায় মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো: এনামুল হক রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি বাজারে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৮৩৭ টাকার মধ্যে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

আপডেট টাইম : ০৬:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬