সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

পুলওয়ামা সন্ত্রাসী হামলা এবং পরবর্তী উত্তেজনার জেরে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত হওয়ার পর থেকে পাকিস্তান আনুমানিক ৪০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন একটি ব্যবসায়ী সংগঠনের প্রধান।

পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নূর মুহাম্মদ কাসুরি প্রতিবেশী দুই দেশকে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়ে বলেন, এতে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন। পাশাপাশি বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

এক বিবৃতিতে কাসুরি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য পণ্য দূরবর্তী দেশগুলো থেকে আমদানি করতে হচ্ছে। এতে পণ্য পরিবহন ও জাহাজভাড়া বেড়েছে। পাশাপাশি পণ্য পৌঁছাতেও বেশি সময় লাগছে।

তিনি বলেন, পাকিস্তানের ওষুধশিল্পের জন্য প্রয়োজনীয় অনেক কাঁচামাল ভারত থেকে পাওয়া যেত। প্রতিবেশী দেশটি থেকে এসব কাঁচামাল আমদানি করতে পারলে পাকিস্তানের বছরে ২০০ কোটি থেকে ৩০০ কোটি ডলার সাশ্রয় হতে পারে।

অন্যদিকে, তুলার উৎপাদন কমে যাওয়ায় পাকিস্তানের বস্ত্রশিল্পকে বাড়তি খরচের মুখে পড়তে হয়েছে। বস্ত্রকলগুলোকে এখন ব্রাজিল, মিসর, চীন ও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে হচ্ছে। এতে অতিরিক্ত প্রায় ৫০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে জানান তিনি।

কাসুরি আরও বলেন, এসব পণ্যের উৎপাদনে ভারতের যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তানকে চিনি, সার, সিমেন্ট, পেট্রোলিয়ামজাত পণ্য, লোহা ও ইস্পাত, শাকসবজি এবং ভারী যন্ত্রপাতি দূরবর্তী দেশগুলো থেকে আমদানি করতে হচ্ছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে আবার বাণিজ্য শুরু হলে পণ্য পরিবহনের খরচ কমবে এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের কাছাকাছি হওয়ায় ভারতের তেল শোধনাগারগুলো থেকে জ্বালানি তেল আমদানি করলে তা তুলনামূলক কম খরচে ও দ্রুত পাওয়া সম্ভব হবে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

আপডেট টাইম : ০৯:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬