সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ Logo সাত মাসে ঝুঁকি বেড়েছে পুঁজিবাজারে, তালিকায় নতুন ২৪ কোম্পানি Logo ফাঁসির মুখে পড়তে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন Logo চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ

সাত মাসে ঝুঁকি বেড়েছে পুঁজিবাজারে, তালিকায় নতুন ২৪ কোম্পানি

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতি ছয়টি কোম্পানির একটির ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সর্বশেষ তালিকায় ৬১টি কোম্পানিকে ব্যবসার ধারাবাহিকতা বা ‘গোয়িং কনসার্ন’ ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এসব কোম্পানি ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৬০টি কোম্পানির প্রায় ১৭ শতাংশ। গত এপ্রিলে এ ধরনের কোম্পানির সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ সাত মাসে ঝুঁকির তালিকায় কোম্পানির সংখ্যা বেড়েছে ২৪টি। এর মধ্যে ১৯টির কার্যক্রম বন্ধ রয়েছে। ডিএসইর ওয়েবসাইটে ‘লিস্ট অব কোম্পানিজ হ্যাভিং গোয়িং কনসার্ন থ্রেট’ শিরোনামে প্রকাশিত তালিকায় এসব কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকদের পর্যবেক্ষণের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

সর্বশেষ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ১১টি কোম্পানি। এর মধ্যে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স, বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ফাইন্যান্স, রিং শাইন টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, অ্যাটলাস বাংলাদেশ, রেনউইক যজ্ঞেশ্বর ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। বিপরীতে আগের তালিকা থেকে বাদ পড়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস।

ডিএসইর ‘ক্লোজড/নন-অপারেশনাল কোম্পানিজ’ তালিকা এবং গোয়িং কনসার্নের তালিকা তুলনা করে দেখা গেছে, দুই তালিকাতেই রয়েছে ১৯টি কোম্পানি। এগুলো হলো- আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিম, প্রাইম টেক্সটাইল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড সিরামিক, টুং হাই নিটিং, উসমানিয়া গ্লাস ও জাহিন স্পিনিং। অর্থাৎ ডিএসইর চিহ্নিত ৩৭টি বন্ধ কোম্পানির মধ্যে ১৯টির ব্যবসার ধারাবাহিকতা নিয়েও শঙ্কা রয়েছে। বাকি ১৮টি বন্ধ কোম্পানির নাম গোয়িং কনসার্নের তালিকায় নেই। তবে কোনো কোম্পানি বন্ধ থাকা এবং নিরীক্ষকের গোয়িং কনসার্ন-সংক্রান্ত পর্যবেক্ষণ এক বিষয় নয়। দুটি তালিকা ভিন্ন মানদণ্ডে তৈরি।

নিরীক্ষা প্রতিবেদনে ‘গোয়িং কনসার্ন’ বা ব্যবসার ধারাবাহিকতা নিয়ে শঙ্কা প্রকাশের অর্থ হলো, কোনো প্রতিষ্ঠানের পক্ষে ভবিষ্যতে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং আর্থিক দায় পরিশোধ অব্যাহত রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারাবাহিক লোকসান, অতিরিক্ত ঋণ, ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ, তারল্য সংকট কিংবা উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতিতে নিরীক্ষকরা এ ধরনের পর্যবেক্ষণ দিতে পারেন। তবে গোয়িং কনসার্ন নিয়ে শঙ্কা প্রকাশের অর্থ এই নয় যে, কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে কিংবা অবিলম্বে বন্ধ হয়ে যাবে। বরং প্রতিষ্ঠানটির ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে—নিরীক্ষকের পর্যবেক্ষণ মূলত সেই সতর্কবার্তাই দেয়।

ডিএসইর ‘অডিটরস ওপিনিয়ন অ্যান্ড আদার্স’ বিভাগে ২০২৬ সালের নিরীক্ষা প্রতিবেদন-সংক্রান্ত বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে। সেখানে ‘ম্যাটেরিয়াল আনসার্টেনটি রিলেটেড টু গোয়িং কনসার্ন’, ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’, ‘এমফাসিস অব ম্যাটার’ ও ‘অ্যাডভার্স ওপিনিয়ন’-এর মতো পৃথক নিরীক্ষা মতামত ও পর্যবেক্ষণ রয়েছে। এগুলো এক ধরনের বিষয় নয়। প্রতিটির তাৎপর্য এবং আর্থিক বিবরণীর ওপর প্রভাবও আলাদা।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের আর্থিক অবস্থাও উদ্বেগজনক। কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক পিনাকি অ্যান্ড কোম্পানি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির মোট দায়ের পরিমাণ সম্পদের পরিমাণকে ছাড়িয়ে গেছে। একই সময়ে ঋণাত্মক রিটেইনড আর্নিংসের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৯ কোটি টাকা। আর পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৩২ কোটি টাকা। এসব সূচক প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও ব্যবসার ধারাবাহিকতা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে।

অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থাপিত উৎপাদন সক্ষমতার মাত্র ২ দশমিক ১ শতাংশ ব্যবহার হচ্ছে বলে সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। কোম্পানিটির ঋণাত্মক রিটেইনড আর্নিংসের পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৩১২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনার আওতায় ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও সোনালী ব্যাংকের ঋণ পুনঃতপশিল করা হয়েছে।

ডিএসইর নিরীক্ষা-সংক্রান্ত প্রকাশনায় অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ ও ‘এমফাসিস অব ম্যাটার’ উল্লেখ রয়েছে। উৎপাদন সক্ষমতার অত্যন্ত কম ব্যবহার, লোকসান এবং ঋণের চাপ কোম্পানিটির আর্থিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গোয়িং কনসার্নের তালিকায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকও রয়েছে। ডিএসইর সর্বশেষ তালিকায় একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা তিনটি ব্যাংকের নাম রয়েছে। এগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বর্তমানে স্থগিত রয়েছে। তবে এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের নাম ওই তালিকায় নেই। এ ছাড়া ফিনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ইসলামী ফাইন্যান্সের মতো আর্থিক প্রতিষ্ঠানও ঝুঁকির তালিকায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে খেলাপি ঋণ বৃদ্ধি, তারল্য সংকট এবং আর্থিক দায় পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।

নিরীক্ষকদের পর্যবেক্ষণে ব্যবসার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা উঠে এলেও তালিকাভুক্ত কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা বা সুপারিশ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব করেছে। ড্যাফোডিল কম্পিউটার্স ঘোষণা করেছে ১০ শতাংশ লভ্যাংশ। এ ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দুলামিয়া কটন ১ শতাংশ, জিবিবি পাওয়ার শূন্য দশমিক ৫০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ শূন্য দশমিক ২৫ শতাংশ, খুলনা পাওয়ার ৭ দশমিক ৫০ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল ৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব কোম্পানির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও বাড়ানো দরকার। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচিত কঠোর তদারকি নিশ্চিত করা এবং কোম্পানিগুলোকে সময়মতো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে বাধ্য করা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রাখা কিংবা বারবার নিয়ন্ত্রক সংস্থার শর্ত লঙ্ঘন করা কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করার পরামর্শ দিয়েছেন তারা।

ডিএসইর এক কর্মকর্তা বলেন, যেসব কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে অথবা আর্থিক সংকটে রয়েছে, সেগুলো সম্পর্কে বিনিয়োগকারীদের হালনাগাদ তথ্য জানাতেই ডিএসই পৃথক তালিকা প্রকাশ করেছে। তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে ডিএসই এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারীরা যাতে হালনাগাদ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য কোম্পানির তথ্যপ্রাপ্তি সহজ করা, বাজার কারসাজি নিয়ন্ত্রণ এবং নজরদারি জোরদারে ডিএসই কাজ করছে বলেও জানান তিনি।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ কালবেলাকে বলেন, এসব কোম্পানির বিষয়ে ডিএসই নিজ উদ্যোগে সতর্কবার্তা দিয়েছে, যা ইতিবাচক উদ্যোগ। এর পরও কিছু বিনিয়োগকারী জেনেশুনেই এসব শেয়ার কিনছেন। ফলে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার তাদেরই নিতে হবে। তার মতে, এ পরিস্থিতিতে হয়তো অনিচ্ছা সত্ত্বেও এসব শেয়ারের লেনদেন চালু রাখছে ডিএসই। তবে কোনো বিনিয়োগকারী ঋণ বা মার্জিন ঋণ ছাড়া নিজের অর্থে এসব শেয়ার কিনতে চাইলে তাকে বাধা দেওয়ার সুযোগ নেই।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

সাত মাসে ঝুঁকি বেড়েছে পুঁজিবাজারে, তালিকায় নতুন ২৪ কোম্পানি

আপডেট টাইম : ০১:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬