সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভারতে পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 29

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাসের ১৮ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, থাকছে বাড়তি সুবিধা

ভারতে পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

আপডেট টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫