সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ভূল্লীতে বসতঘরে ভয়াবহ আগুন, পুড়ল দুই শোয়ার ঘর ও রান্নাঘর

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি টিনশেড শোয়ার ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের কুমারপুকুর ফরেস্টের ডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. সোনাবুলের (৫০) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ সোনাবুলের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দুটি শোয়ার ঘর ও রান্নাঘরে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা মালামাল সরিয়ে নেওয়ার তেমন সুযোগ ছিল না। ফলে আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত সোনাবুল বলেন, ‘হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।’

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।

প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরবর্তী সময়ে নিরূপণ করা হতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে বসতঘরে ভয়াবহ আগুন, পুড়ল দুই শোয়ার ঘর ও রান্নাঘর

আপডেট টাইম : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬