সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল্যাব না থাকায় কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার ৭ শতাধিক শিক্ষার্থী Logo শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন Logo রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি Logo রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ Logo নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি Logo আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩০ কারখানা ছুটি Logo হরমুজে মাইন বিস্ফোরণ: ৪ ট্যাংকারে আগুন Logo শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন

মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো আশফাকুর রহমানকে

শেখ আশফাকুর রহমান। পুরোনো ছবি

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

তবে তাকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

পোশাকশ্রমিকদের আন্দোলন ও বেতন বৃদ্ধির দাবির মধ্যে নতুন মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। আজ বুধবারই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাব না থাকায় কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার ৭ শতাধিক শিক্ষার্থী

মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো আশফাকুর রহমানকে

আপডেট টাইম : ১২:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬