রোববার (২২ নভেম্বর) সকালে ও রাতে তাদের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারীরা হলেন- নান্টু ঘোষ (৫৫) ও উজ্জ্বল দেব (৫২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, রোববার ভোরে একজন এবং রাতে আরেকজনের মৃত্যু হয়েছে। একজনের বয়স ৫৫ বছর, অন্যজনের ৫২ বছর।
স্থানীয়রা জানান, গত শুক্রবার ওই এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কয়েকজন মদপান করেন। পরে তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। চমেক হাসপাতালে দুজনের মৃত্যু হয়, আরও দুজন চিকিৎসাধীন।
অসুস্থ অন্য তিনজন হলেন- সুদীপ্ত দত্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















