রাতভর নানা জল্পনা-কল্পনা শেষে মন্ত্রীসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন করছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ইশরাক।
এর আগে রোববার রাতভর নানা নাটকীয়তার পর সোমবার সকালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার চূড়ান্ত ঘোষণা দেবেন।
প্রকৌশলী থেকে রাজনীতিক, ইশরাকের পথচলায় নানা বাঁক
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।
এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক।
পদত্যাগের খবর গুজব, রাতে যা বলেছিলেন ইশরাক
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তার সঙ্গে ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।

ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম 





















