সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের Logo রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের

মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে ধোঁয়াশা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বিমানটি বিধ্বস্তের পর এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পশ্চিম ইরাকের আকাশে এই ঘটনা ঘটেছে। সেখানে বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। এই আকাশসীমা ‘বন্ধুসুলভ আকাশসীমা’। এরপরও কীভাবে তা ঘটল এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিমানটি বিধ্বস্তে শত্রুপক্ষের হামলা বা নিজেদের গুলিবর্ষণের কোনো ঘটনার সংশ্লিষ্টতা ছিল না। ইরাকে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান যুদ্ধ অভিযানে খুবই গুরুত্বপূর্ণ। এই কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। সম্ভাব্য কারণ হিসেবে আকাশে দুটি বিমানের সংঘর্ষের বিষয়টি আলোচনায় এসেছে।

মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, এই ঘটনা কেন ঘটেছে তার কারণ নির্ধারণ এতো দ্রুত করা যাবে না। বিমানে থাকা ক্রুরা নিরাপদ আছেন। সংঘাতের সময় এ ধরনের ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে সম্ভবত তেমনটাই ঘটেছে। আমরা বিমানের ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। তবে একটি দেশ যখন যুদ্ধে জড়ায়, তখন এ ধরনের মূল্য দিতে হয়।

মার্কিন বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের বহরে প্রায় ৪০০টি রিফুয়েলিং ট্যাংকার বিমান রয়েছে। রিফুয়েলিং ট্যাংকার বিমানগুলো যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানকে আকাশে থেকেই জ্বালানি সরবরাহ করে, যাতে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে ধোঁয়াশা

আপডেট টাইম : ১২:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬