তাড়াশ উপজেলা’র আওতাধীন দেশীগ্রাম ইউনিয়নের প্রতিটি অলিগলি থেকে শুরু করে রাজনীতির আড্ডা-সবখানেই এখন একটি নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তিনি দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের লড়াই-সংগ্রামের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে তিনি এখন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। দেশীগ্রাম ইউনিয়নবাসী তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখার জোরালো দাবি তুলছেন।
রাজনীতির মাঠ থেকে সামাজিক উদ্যোগ-দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা রাখায় মোয়াজ্জেম হোসেন মাসুদ এখন জনমনে বিশেষ জায়গা করে নিয়েছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো’র কারণে তিনি এখন আলোচনার কেন্দ্রে।
স্থানীয়দের একটি বড় অংশ মনে করেন, দেশীগ্রাম ইউনিয়নের সুশৃঙ্খল পরিবেশ ও উন্নয়নের জন্য তার মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার প্রয়োজন।
গত কয়েক বছরে দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন সংকটে মোয়াজ্জেম হোসেন মাসুদে’র উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তাল রাজনৈতিক পরিস্থিতির সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
নিজের এই জনপ্রিয়তা এবং চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মোয়াজ্জেম হোসেন মাসুদ বেশ ইতিবাচক। তিনি বলেন, ”রাজনীতি মানে শুধু ক্ষমতা বা দলীয় কর্মসূচি নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। আমি সবসময় চেয়েছি একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।”
ইউনিয়নবাসী মনে করেন,উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত মোয়াজ্জেম হোসেন মাসুদে’র বিকল্প নেই। আগামী দিনে সুযোগ পেলে দেশীগ্রাম ইউনিয়ন’কে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















