সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

যাত্রা শুরু সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনির লুডেনহ্যামে ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের আগমন হল। ২৫ অক্টোবর বিমানবন্দরটি চালুর পর বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় কোয়ান্টাস এয়ারওয়েজ ও জেটস্টার। ১০ জুন ২০২৬। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনিতে যাত্রীদের জন্য চালু হয়েছে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজারিস ক্রিক এলাকায় অবস্থিত ওয়েস্টার্ন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়। সিডনির কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ২৪ ঘণ্টা চালু থাকবে।

৫৬০ কোটি অস্ট্রেলীয় ডলার ব্যয়ে নির্মিত বিমানবন্দরটি চালু হওয়াকে দেশের সবচেয়ে জনবহুল শহরটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক বিবৃতিতে তিনি বলেন, ৫০ বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ায় নতুন একটি বড় বিমানবন্দর চালু হলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার জেটস্টারের একটি ফ্লাইট গোল্ড কোস্টের উদ্দেশে প্রথম যাত্রা করার কথা। বছরে আট কোটির বেশি যাত্রীর যাতায়াতের সক্ষমতা রয়েছে নতুন এই বিমানবন্দরের।

সিডনির পুরোনো বিমানবন্দরে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামায় বিধিনিষেধ রয়েছে। নতুন বিমানবন্দরটি দিন-রাত চালু থাকায় উড়োজাহাজ চলাচলের সময়সূচিতে আরও নমনীয়তা আসবে বলে আশা করা হচ্ছে।

১৯৮০-এর দশকে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার বিমানবন্দরটির জন্য জমি কেনে। প্রায় সাত বছরের নির্মাণকাজ শেষে ২০২৫ সালের জুলাইয়ে এর কাজ শেষ হয়। এর আগে পরিকল্পনা করতে সময় লেগেছে প্রায় ১৫ বছর। গত জুলাইয়ে বিমানবন্দরটিতে পণ্যবাহী উড়োজাহাজ চলাচল শুরু হয়েছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

যাত্রা শুরু সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের

আপডেট টাইম : ০১:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬