সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

যে সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 47

জনতার কণ্ঠ.কম

নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯ ম্যাচ। এরই মধ্যে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি রয়েছে আর মাত্র দুটি সেমিফাইনাল স্পট। আর সেই জায়গা দখলের লড়াইয়ে রয়েছে বাকি ছয় দল। সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা এখনো বেঁচে আছে বাংলাদেশের।

লিগ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল ১টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যদিও ভাগ্য সহায় হলে জয়ের সংখ্যাটা আরও বাড়ার সুযোগ ছিল। ২ পয়েন্ট ও -০.৬৭৬ রানরেট নিয়ে তালিকার পাঁচে অবস্থান নিগার সুলতানা জ্যোতিদের।

বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা খুবই ক্ষীণ। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই নেই। এরপর আশা করতে হবে, ইংল্যান্ড যেন ভারত ও নিউজিল্যান্ড দুই দলকেই হারায়। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং তিন দলেরই (ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড) পয়েন্ট ৬ হয় তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। তাই শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে।

সেমিফাইনালের দৌড়ে বেশ ভালো অবস্থানে রয়েছে ভারত। হাতে থাকা তিন ম্যাচের সব কটি যদি জেতে তারা, সরাসরি উঠে যাবে সেমিফাইনালে। পাকিস্তানকেও বাকি দুই ম্যাচেই জিততে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। জয়ের ব্যবধান হতে হবে বড়, যাতে নেট রানরেট নিউজিল্যান্ডের ওপরে যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

যে সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫