সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯:০০ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে একটি বিজয় র‌্যালি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, অতঃপর মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, “প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের অহংকারের দিন, গৌরবের দিন, ঐতিহ্যের দিন, ইতিহাসে স্থান করে নেওয়ার দিন। এই দিনটির পেছনে যাদের অবদান রয়েছে, আত্মত্যাগ রয়েছে তাদের যেন আমরা ভুলে না যাই। সময় সময় নানাভাবে আমাদের প্রেক্ষিত পরিবর্তন হয়, সেই প্রেক্ষিত থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন হয়। যে ঐক্য আমরা ১৯৭১ সালে দেখিয়েছিলাম- জাতি, ধর্ম-বর্ণ ছাত্র-জনতা, শিক্ষক, সাংবাদিক বুদ্ধিজীবীসহ নির্বিশেষে আমরা একতার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলাম। নানা কারণে সেই ঐক্য ভূলুণ্ঠিত হয় বলে ভুঁইফোর স্বার্থবাদী জাগ্রত হয়। এইজন্য ফ্যাসিস্টের বিতাড়ণের প্রয়োজন পরে, ছাত্র-জনতা আবার আন্দোলনে নামে, ইতিহাস গড়ে।” মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এরপর দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর প্রাঙ্গণে বিকাল ৩:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Oplus_131072

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫