সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন Logo হিলিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘিরে রাণীনগরে উৎসবমুখর আয়োজন

ড. মুহিতের জন্মদিন পালন করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকারের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার-এর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেক কাটার পূর্বে নেতাকর্মীরা মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার বলেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের জন্মদিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে তাঁর কার্যকর ভূমিকা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম আরও বেগবান হবে-এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান আবিদ, সহ-সভাপতি মায়শা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির, স্বপন মিয়া ও হাবিবুর রহমান সোহেল এবং গনেশ রায়, দপ্তর সম্পাদক মো: মেহেদী বিন হাসান, প্রচার সম্পাদক সজীব চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইমন পারভেজ ও মো: কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়সহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

ড. মুহিতের জন্মদিন পালন করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি

আপডেট টাইম : ০৩:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬