সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে জলঢাকার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় Logo টানা চার মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ওসি রাকিবুল হাসান Logo তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ

রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাসহ গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তাদের এই আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

এসব ঘটনায় জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে এবং আওয়ামী আন্দোলনের ভেতরে ঢুকে আগুন দিচ্ছে।

সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’-লং মার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সেটিই হয়েছে।

ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্ল্যান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো।রাশেদ খাঁন পোস্টে আরও লেখেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ভ্যান ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়।

ওই আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিত নয়?

জনতার কন্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে জলঢাকার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়

রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন

আপডেট টাইম : ০২:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬