সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন Logo হিলিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘিরে রাণীনগরে উৎসবমুখর আয়োজন

রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে দুই ব্যাংক কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মুখোশধারী ছিনতাইকারীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল ব্রিজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংকের কর্মকর্তা নাজমুল (৩২) ও রাসেল (২৮) সান্তাহার ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে আবাদপুকুর এজেন্ট ব্যাংকে ফিরছিলেন। পারইল ব্রিজের দক্ষিণ পাশে বাংলালিংক টাওয়ারের সামনে পাকা সড়কে পৌঁছালে দুটি কালো রঙের পালসার মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি তাঁদের পথরোধ করেন। ছিনতাইকারীদের প্রত্যেকের মাথায় লাল হেলমেট ছিল।

এরপর ছিনতাইকারীরা রড দিয়ে দুই ব্যাংক কর্মকর্তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাঁদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

আহত নাজমুল রাণীনগর উপজেলার একডালা গ্রামের মোস্তাক আলীর ছেলে। অপর আহত রাসেল অলংকারদীঘি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ বাদী হননি বা মামলা করতে আসেননি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৬:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬