সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক এক ইউপি সদস্য ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর নং ২৮৬/২৩ (রায়) মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে ঢাকার মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে।
অন্যদিকে, গত ১ নভেম্বর রাত ১টা ১০ মিনিটের দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মোমিন শেখের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, পুলিশের পৃথক অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৫:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬