সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

শতাধিক মৃতদেহ সুদানের রাস্তায়, কেউ নেই দাফন করার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 32

জনতার কণ্ঠ.কম

সুদানের উত্তর দারফুরের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডুলি আর বাতাসে মিশে আছে যেন মৃত্যুর গন্ধ। এল-ফাশের শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে—যেখানে মানুষের কান্নার শব্দও হারিয়ে গেছে।

কয়েক দিন আগেও শান্ত-জীবন্ত শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয়, সেগুলো দাফন করারও কেউ নেই।

জাতিসংঘ জানিয়েছে, বিপর্যয় শুরুর পর শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ এখন চরম বিপদের মুখে দিন পার করছে। সহিংসতায় আহতরা কোনো উপায় না থাকায়, খোলা আকাশের নিচে পড়ে আছে। তাদের চিকিৎসা তো দূরের কথা—এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়ার কেউ নেই। ভায়াবহ এই সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৬ হাজার মানুষ তাদের প্রাণ বাঁচাতে দারফুর ছেড়ে তাভিলা শহরে পালিয়েছে, যেখানে ইতোমধ্যেই কয়েক লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে ঠাঁই নিয়েছে।

গত সপ্তাহে দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ এল-ফাশের দখল করে নেয়। তাদের হামলায় কমপক্ষে ১ হাজার ৫০০ জন নিহত হয়। জানা গেছে, শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬০ জন। জাতিসংঘ ইতোমধ্যেই ২০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে, কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন—এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

শতাধিক মৃতদেহ সুদানের রাস্তায়, কেউ নেই দাফন করার

আপডেট টাইম : ০৭:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫