সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শাবিপ্রবির দুই প্রকৌশলী বরখাস্ত, ৮৭ লাখ টাকার কাজে তদন্ত

(বাঁ থেকে) প্রধান প্রকৌশলী মো. জয়নাল আহমেদ চৌধুরী ও প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই প্রকৌশলীর নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি জানান সিন্ডিকেট সভার এক সদস্য। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সভায় উপস্থিত ওই সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, নিয়োগ বাতিল হওয়া দুই প্রকৌশলী প্রধান প্রকৌশলী মো. জয়নাল আহমেদ চৌধুরী ও প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে ব্যয় নিয়ে ওঠা প্রশ্নের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলামকে সভাপতি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীকে সদস্য সচিব এবং সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুর রহমানকে সদস্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেটের সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান প্রকৌশলীসহ চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সকলের নিয়োগ বাতিল করা হয়েছে।’

রাস্তা সংস্কারের কাজের তদন্তের বিষয়ে উপাচার্য বলেন, ‘এই কাজে ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ এর চেয়ে বেশি কাজ সাড়ে পাঁচ লাখ টাকায় করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ থেকে তদন্তের চাপ ছিল। তাই বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাবিপ্রবির দুই প্রকৌশলী বরখাস্ত, ৮৭ লাখ টাকার কাজে তদন্ত

আপডেট টাইম : ১১:২১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬