সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নাটোরের সিংড়ায় পাকা আমন ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও ধান কাটার মৌসুমে এমন আবহাওয়ায় ফসল ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক জমিতে পানি জমে থাকায় নুয়ে পড়েছে পাকা ধান। কোথাও কোথাও কাটা ধানের আঁটিও পানির নিচে তলিয়ে গেছে।

বৈরী আবহাওয়ার কারণে মাঠে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকটের পাশাপাশি বাড়তি মজুরি দিয়েও অনেক ক্ষেত্রে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিঘাপ্রতি দুই থেকে তিন মণ পর্যন্ত ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ জানিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে আসতে পারে। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

সরেজমিনে উপজেলার ইটালী ও শুকাশ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, জমির পাকা ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে কাটা ধানের আঁটি ও নুয়ে পড়া পাকা ধান পানিতে ডুবে আছে। প্রতিকূল আবহাওয়ায় মাঠে শ্রমিকের উপস্থিতিও কম। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

ইটালী ইউনিয়নের শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক জানান, তাঁর ১০ বিঘা জমির মধ্যে ৬ বিঘার ধান ইতোমধ্যে ঘরে তুলেছেন। বাকি ৪ বিঘা জমির পাকা ধান নুয়ে পড়েছে। বেশি মজুরি দিতে চেয়েও শ্রমিক না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

শুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের কৃষক মুকুল শেখ বলেন, “জমির ধান পেকে গেছে। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ধান কাটতে পারছি না। শ্রমিকের সংকটের পাশাপাশি মজুরিও বেশি চাচ্ছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে জমিতেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

একই গ্রামের কৃষক রহিম মন্ডল বলেন, “এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ধান কাটার সময় এমন বৃষ্টি আমাদের বিপদে ফেলেছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। আবার কাটা ধানের আঁটিও পানিতে ডুবে যাচ্ছে। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফলন কমে যাবে, এতে আমাদের লোকসান গুনতে হবে।”

এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। এবার ধানের ফলন ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকার কৃষক ধান কাটতে বিলম্বের মুখে পড়েছেন। এতে চিন্তার কোনো কারণ নেই। আগামী দুই-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

আপডেট টাইম : ০৪:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬