সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিলেটমুখী লংমার্চ স্থগিতের ঘোষণা ১১ দলীয় জোটের

সংবাদ সম্মেলনে কথা বলছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেট অভিমুখে ট্রেনযোগে আগামী ২১ নভেম্বর হতে যাওয়া ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জোটের মুখপাত্র ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, ‘আমাদের চারদিনের কর্মসূচির শেষটা ছিল সিলেট অভিমুখে লংমার্চ। ২১ নভেম্বর এই লংমার্চ হওয়ার কথা ছিল। রাস্তার বেহাল দশার কারণে বিকল্প হিসেবে আমরা ট্রেন নিয়েছিলাম। তবে সব মিলিয়ে ব্যবস্থাপনা জটিল এবং জনগণের দুর্ভোগ হবে বিধায় সিলেট অভিমুখে ট্রেনযোগে লংমার্চ স্থগিত করছি।’

হামিদুর রহমান আজাদ আরও বলেন, ‘জনগণের দাবি নিয়ে লংমার্চগুলো করেছে। ৭ দফা দাবি সবগুলোই জনবান্ধব, জনগণের মনের কথা। মনের কথা বলতে রাজপথে নামায় জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। সরকারকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি, এ জনগণের ওপর মানুষের আস্থা নেই।’

জামায়াতের এই নেতা আরও বলেছেন, সরকার উল্টো পথ চলা শুরু করেছে। তাদের ওপর মানুষের আস্থা নাই। গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে, জাতীয় ঐক্য সম্ভব নয়।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা জামাই আদরে আপ্যায়িত হচ্ছে। এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে।

এ সময় দাবি বাস্তবায়নে দ্রুতই নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

সিলেটমুখী লংমার্চ স্থগিতের ঘোষণা ১১ দলীয় জোটের

আপডেট টাইম : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬