সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

সেনাসদস্য নিহতের ঘটনার পর একই পাহাড়ে তিন লাশের সন্ধান

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে মানব পাচারকারীদের গুলিবিনিময়ে এক সেনাসদস্য নিহত হওয়ার পরদিন দুর্গম পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব দিকের গভীর পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর তারা পেয়েছেন। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, দুর্গম পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে আছে বলে শুনেছি। তবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, মরদেহগুলো যে স্থানে পড়ে আছে বলে জানতে পেরেছি সেটি দুর্গম পাহাড়ি এলাকা, সেখানে পৌঁছাতে ২ ঘণ্টার বেশি হাঁটতে হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। শনিবার দিনের বেলায় যৌথ বাহিনী সেই দুর্গম পাহাড়ে যাবে। এরপর বলা যাবে সেখানে মরদেহ আছে কি না।

এদিকে, পাহাড়ে তিনজনের লাশ পড়ে আছে—এমন খবরে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

এর আগে বৃহস্পতিবার টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে মানব পাচারকারীদের গুলিবিনিময়ে এক সেনাসদস্য নিহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার বিকেলে রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। অভিযানে মানব পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর: টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া পাহাড়ে অভিযানের সময় গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বৃহস্পতিবার ৫৭ জিম্মিকে উদ্ধারের কথা জানানো হয়েছিল। পরে তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে জানা যায় একজন দালাল জিম্মিদের মধ্যে ছিলেন।

এক লাখ টাকায় বিক্রির অভিযোগ: পাহাড় থেকে উদ্ধার হওয়া উখিয়ার সেবটখালীর বাসিন্দা মো. সাইফুল ও মিজানুর রহমান সাগর বলেন, ‘কাজ দেওয়ার কথা বলে নূরালী নামে এক দালাল আমাদের মানব পাচারকারীদের হাতে তুলে দেয়। পরে পাচারকারীদের কাছ থেকেই জানতে পারি, তারা আমাদের দুজনকে এক লাখ টাকায় কিনেছে। পাঁচ দিন ধরে দেখেছি, প্রতিদিন চার-পাঁচজন করে নতুন মানুষ এনে সেখানে জড়ো করা হচ্ছে। কেউ কথা বলতে চাইলে তাকে ব্যাপক মারধর করা হতো। আমরাও পালানোর চেষ্টা করায় মারধরের শিকার হয়েছি। পরে আমাদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।’

তারা আরও বলেন, ‘দিনে মাত্র দুই বেলা খাবার দেওয়া হতো। খাবার হিসেবে দেওয়া হতো কাঁচা কদু আর ডাল। ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। গতকাল আমাদের ট্রলারে তুলে সাগরপথে পাচারের কথা ছিল। এর আগেই যৌথ বাহিনী আমাদের উদ্ধার করে।’

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

সেনাসদস্য নিহতের ঘটনার পর একই পাহাড়ে তিন লাশের সন্ধান

আপডেট টাইম : ১২:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬