সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪

সৌদি আরবের পক্ষে ইয়েমেনে যুদ্ধে নামছে না সিরিয়া

সিরিয়ার সৈন্যরা। ছবি: রয়টার্স

ইয়েমেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই সিরিয়ার। তবে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেওয়া এক কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। ইয়েমেনে সম্ভাব্য সেনা মোতায়েনের খবর নাকচ করে দিয়ে সূত্রটি দুই দেশের সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছে। খবর রয়টার্সের।

গত জুলাই থেকে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত নতুন করে ইয়েমেন যুদ্ধকে উসকে দেওয়ার পর থেকে রিয়াদ বিভিন্ন মিত্রের কাছ থেকে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুই ধরনের সামরিক সহায়তা নেওয়ার চেষ্টা করছে।

শুক্রবার দুটি সিরীয় সামরিক সূত্র ও যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়া সীমিতসংখ্যক সামরিক সদস্য সৌদি আরবে পাঠিয়েছে। ইয়েমেনের ইরানপন্থি হুতিদের হামলার মুখে থাকা সৌদি বাহিনীকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়াই তাদের কাজ।

তবে সানাকে দেওয়া সিরীয় কূটনৈতিক সূত্রের বক্তব্য অনুযায়ী, দুই দেশের বর্তমান সামরিক সহযোগিতার মূল ক্ষেত্র হলো সেনাদের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়।

সূত্রটি আরও জানায়, আগামী মাস থেকে সৌদি কর্মকর্তাদের সিরিয়া সফরের মাধ্যমে সমন্বয় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দুই দেশের অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সহযোগিতা ভবিষ্যতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিতে পারে। এমনকি সিরিয়া মক্কা চুক্তিতেও যোগ দিতে পারে।

গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কায় একটি প্রতিরক্ষা চুক্তি সই করে। বৃহস্পতিবার তুরস্ক চুক্তিটি অনুমোদন করেছে। এর ফলে রিয়াদকে সামরিক সহায়তা দেওয়ার পথ সুগম হয়েছে আঙ্কারার।

গত বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সফরে গেলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় বৈঠক।

চুক্তিটিকে সামরিক সহযোগিতার একটি ‘বিস্তৃত কাঠামো’ হিসেবে বর্ণনা করেছেন সিরিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক।

২০২৪ সালে ইরানের মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে সিরিয়া।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

সৌদি আরবের পক্ষে ইয়েমেনে যুদ্ধে নামছে না সিরিয়া

আপডেট টাইম : ০১:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬