সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা Logo হিলি স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা জারি Logo নারীর অগ্রগতিতে শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ চান জুবাইদা রহমান Logo শরীয়তপুরের জাজিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় নারীর পাশে দাঁড়ালো মানবতার আলো ফাউন্ডেশন Logo ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা Logo টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত Logo মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু Logo বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা Logo একটি ব্যাংক ধসের জেরে পদত্যাগ করছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই কার্গো জাহাজ

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় ডুবে গেছে দুটি কার্গো জাহাজ। পৃথক ঘটনায় অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ডুবে যায়। এতে মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন ও আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ আঘাতের শিকার হয়। এতে আগুন ধরে যায় এবং পরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি। জাহাজটির সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সিএনএন যাচাই করা ভিডিওতে দেখা যায়, জাহাজটি পানিতে ডুবে যাওয়ার সময় সেখান থেকে কালো ধোঁয়া উঠছে। পরবর্তী ভিডিও ও স্যাটেলাইট চিত্রে পানিতে ছড়িয়ে থাকা পণ্য এবং তেলের ছোট একটি স্তর দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, অনুমোদনহীন পথে চলার সময় সমুদ্রের মাইনে আঘাত পেয়েছিল জাহাজটি। তবে কয়েকজন বিশেষজ্ঞ এ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, ড্রোন হামলার সম্ভাবনাই বেশি।

এদিকে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘কেপ দাও’ও ডুবে গেছে বলে বুধবার আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য থেকে জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি প্রথমবারের মতো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ঘটনায় জাহাজটির এক ভারতীয় নাবিক নিহত হন।

আইএমওর তথ্য অনুযায়ী, চলতি বছর হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হলেও ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ডুবে যাওয়া জাহাজের মধ্যে এগুলো দ্বিতীয় ও তৃতীয় ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ দিক থেকে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের পরিমাণ আবারও কমে গেছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা

হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই কার্গো জাহাজ

আপডেট টাইম : ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬