সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল

কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসাসেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন। বর্তমানে হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে ভর্তি হন ৩৩ জন এবং অক্টোবরে ৩৭ জন। চিকিৎসা শেষে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং হাসপাতাল এলাকায় মশা নিধনে স্প্রে করার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি হলেও পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে অসচেতন থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের ইচ্ছামতো ওষুধ, বিশেষ করে ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি দিনে ও রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

ডা. তানভীর হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জ্বর হলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল

আপডেট টাইম : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬