সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর রজব ও শাবান মাস শেষে শুরু হবে পবিত্র রমজান। সেই হিসাবে রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি। পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বুধবার (১১ নভেম্বর) থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিজরি বর্ষপঞ্জিতে জমাদিউস সানি ষষ্ঠ মাস। এরপর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলে শুরু হবে নবম মাস পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়। ফলে জমাদিউস সানির শুরু থেকে রমজান আসতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই শুরু হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখবেন মুসলমানরা।

তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজার প্রথম দিন নির্ধারিত হবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু

আপডেট টাইম : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬