সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

৬০ বছর ধরে জ্ঞানের আলো ছড়ানো আগৈলঝাড়ার রমণী কান্তকে প্রধানমন্ত্রীর সম্মাননা

তিন প্রজন্মের হাতেখড়ি একই শিক্ষকের কাছে। প্রত্যন্ত গ্রামের শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে তিনি পরিচিত ‘রমণী স্যার’ নামে। মন্দিরের আঙিনায় টিনের একচালা ঘরে নেই কোনো আধুনিক শ্রেণিকক্ষ, চেয়ার-টেবিল, বেঞ্চ কিংবা বেতনভুক্ত শিক্ষক। সরকারি কোনো অনুদানও পাননি। অথচ প্রতিদিন সেখানে বসে প্রায় ৬০ বছর ধরে বিনামূল্যে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন একজন মানুষ।

বয়সের ভারে শরীর ন্যুব্জ হলেও শিক্ষা দেওয়ার নেশায় এখনো ক্লান্ত হননি তিনি। প্রায় ছয় দশক ধরে প্রত্যন্ত গ্রামের শিশুদের বিনা পারিশ্রমিকে পড়িয়ে আসছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের রমণী কান্ত বেপারী।

দীর্ঘদিন পর হলেও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি দিয়েছে সরকার। গত সোমবার দুপুরে ঢাকার আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রমণী কান্ত বেপারীকে গলায় মেডেল পরিয়ে দেন। এ সময় তাঁর হাতে সম্মাননা সনদ ও নগদ ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সভাপতিত্ব করেন। এ সময় রমণী কান্তের সঙ্গে ছিলেন তাঁর নাতি তরুণ বেপারী।

স্থানীয় মানুষের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি সবার ‘রমণী স্যার’। তিন প্রজন্মের শিক্ষার্থীদের হাতেখড়ি দেওয়া এই মানুষটি জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন গ্রামের দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের লেখাপড়া শেখাতে।

রাংতা গ্রামের রাখাল বেপারীর ছেলে রমণী কান্ত বেপারী স্কুলের ছাত্র থাকাকালীনই এলাকার দরিদ্র পরিবারের ছোট ছোট ছেলে-মেয়েদের পড়ানো শুরু করেন। সময়টা ছিল স্বাধীনতারও আগে। নিজের পড়াশোনার পাশাপাশি শিশুদের পড়ানোর সেই শুরু, বয়স ৭০ পেরিয়ে গেলেও তা আজও থামেনি।

সময়ের সঙ্গে বদলে গেছে শিক্ষাব্যবস্থা, পরিবর্তন এসেছে গ্রামের জীবনযাত্রায়। এসেছে আধুনিক স্কুল ও প্রযুক্তিনির্ভর শিক্ষা। কিন্তু রাংতা গ্রামের এই ছোট্ট পাঠশালায় এখনো প্রতিদিন শোনা যায় শিশুদের পড়ার আওয়াজ ও কোলাহল।

১৯৭৩ সালে চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক (এসএসসি) পাস করার পর সরকারি গৌরনদী কলেজে ভর্তি হন রমণী কান্ত। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি তিনি। মেধাবী হওয়ায় সে সময় প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি। গ্রামের ছোট ছোট শিক্ষার্থীদের প্রতি মায়া ও ভালোবাসার কারণে চাকরিতে না গিয়ে তাদের পড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এরপর কেটে গেছে একে একে প্রায় ছয় দশক।

রাজিহার-চাঁদশী সড়কের পাশে রাংতা সার্বজনীন দুর্গা মন্দিরের আঙিনাই হয়ে উঠেছে তাঁর পাঠশালা। পরে স্থানীয়দের কাছে এটি ‘রমণী কান্তের পাঠশালা’ নামে পরিচিতি পায়। সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে শিশুদের পাঠদান চলে। বর্তমানে ২০ থেকে ২৫ জন শিশু নিয়মিত তাঁর কাছে পড়ালেখা করছে। পাঠশালায় পড়ানো শেষে রমণী কান্ত নিজেই কোমলমতি শিক্ষার্থীদের পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেন।

দীর্ঘ এই সময়ে তাঁর কাছে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এলাকার অসংখ্য শিক্ষার্থী। কেউ দেশের বিভিন্ন স্থানে চাকরি করছেন, আবার অনেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একই পরিবারের তিন প্রজন্মের সদস্যও তাঁর কাছে পড়াশোনা করেছেন। যে বাবা একদিন শিশু অবস্থায় রমণী স্যারের কাছে পড়তে এসেছিলেন, পরবর্তী সময়ে তাঁর সন্তানও পড়েছে এই পাঠশালায়। এখন সেই পরিবারের নাতি-নাতনিরাও তাঁর কাছেই হাতেখড়ি নিচ্ছে।

রমণী কান্ত বেপারীর পাঠশালায় কোনো মাসিক বেতন নেই। শিক্ষাদানের বিনিময়ে তিনি অর্থও চান না। গ্রামের দরিদ্র পরিবারের সন্তানরা যাতে অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই বছরের পর বছর ধরে তিনি শিশুদের পড়িয়ে যাচ্ছেন। তবে অনেক অভিভাবক খুশি হয়ে মাঝে মধ্যে কিছু দিলে তা গ্রহণ করেন রমণী কান্ত।

তাঁর নিজের জীবনও খুবই সাদামাটা। স্ত্রী রুম্পাকে নিয়ে সংসার। বাড়িতে একটি দোচালা টিনের ঘরেই তাঁদের বসবাস। একমাত্র ছেলে তাপস বেপারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজের কিছু কৃষিজমিও রয়েছে। সরকারি তেমন কোনো সাহায্য-সহযোগিতা না পেলেও তাঁর নামে রয়েছে বয়স্ক ভাতার কার্ড। অভাব-অনটনের দীর্ঘ জীবনের মধ্যেও শিশুদের পড়ানোর আনন্দই যেন তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি ও সাফল্য।

রমণী কান্ত বেপারী বলেন, “স্বাধীনতার আগে থেকেই এখানে বসে এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের পাঠদান করে আসছি। যতদিন বেঁচে আছি, ততদিন যেন এভাবেই এলাকার শিশুদের কিছু শিক্ষা দিয়ে যেতে পারি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে সম্মান ও সম্মাননা দিয়েছেন, এতে আমার শিক্ষকজীবন সার্থক হয়েছে। বাকি জীবন মন্দিরের আঙিনায় শিশু শিক্ষার্থীদের শিক্ষাদান করেই কাটাব।”

রাংতা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রনজিত বৈদ্য বলেন, “স্বাধীনতার আগে থেকেই রমণী কান্ত বেপারী এখানে বসে এলাকার শিশুদের পাঠদান করে আসছেন। তাঁর কারণে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে।”

রমণী কান্তের কাছে পড়তে আসা সমৃদ্ধি, অর্ক, বিক্রম, নির্জয়, তাবাসুমসহ শিক্ষার্থীরা জানায়, এই পাঠশালায় পড়তে তাদের অনেক ভালো লাগে। স্যার পড়ালেখার পাশাপাশি ছড়া ও গল্প বলেন এবং তাদের অনেক আদর করেন।

রাংতা মন্দিরের আঙিনায় উপস্থিত অভিভাবক শ্যামল বেপারী, মালা বালা ও রেনুকা বেপারী বলেন, “এই স্যারের কাছে আমাদের বাবা পড়েছেন, আমরা পড়েছি, এখন আমাদের ছেলেমেয়েরাও পড়ছে। আমাদের পরিবারের তিন প্রজন্মই তাঁর কাছে পড়াশোনা করেছে। আমরা নিয়মিত সন্তানদের রমণী স্যারের কাছে পড়াতে নিয়ে আসি। তিনি খুব যত্ন নিয়ে শিশুদের পড়ান। হঠাৎ এক-দুই দিন কোনো সন্তান এখানে না এলে তিনি খোঁজ নিতে আমাদের বাড়িতে যান। এ যুগে তাঁর মতো একজন ভালো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।”

কোনো পারিশ্রমিকের প্রত্যাশা না রেখে জীবনের প্রায় পুরোটা সময় শিশুদের শিক্ষার পেছনে ব্যয় করে রমণী কান্ত বেপারী যেন নীরবে প্রমাণ করে চলেছেন—শিক্ষা শুধু একটি পেশা নয়, মানুষের জীবন বদলে দেওয়ারও এক মহৎ দায়িত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি এক জীবন্ত প্রতিষ্ঠান; তাঁর পাঠশালায় প্রজন্মের পর প্রজন্ম জ্বলে উঠেছে শিক্ষার আলো।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার স্যারের নির্দেশে রমণী কান্তের পাঠশালায় সরেজমিনে দেখতে যাই। শিশু শিক্ষার্থীদের পাঠদান দেখে আমার খুবই ভালো লেগেছে। শিক্ষক রমণী কান্ত বেপারী একজন ভালো মানুষ। তাঁর মতো মানুষ সমাজে আছেন বলেই আমাদের দেশটা ভালো আছে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৬০ বছর ধরে জ্ঞানের আলো ছড়ানো আগৈলঝাড়ার রমণী কান্তকে প্রধানমন্ত্রীর সম্মাননা

আপডেট টাইম : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬